• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চীফহুইপ ও জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম তিনি বলেন, লুটপাট ও দুর্নীতি অব্যাহত থাকলে জুলাইয়ে আত্মত্যাগের কোনো মূল্য থাকে না‌। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।’

মঙ্গলবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

পথসভায় এনসিপি আহ্বায়ক বলেন, ‘বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গু/ম করে ফেলা হতো। আবারো বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বো/মা মারে, ককটেল নিক্ষেপ করে।

তিনি বলেন, এই একদলীয় শাসন কেউ যদি আবার শুরু করতে চায়, তাদের আওয়ামীলীগ এর পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে‌। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বো/মা মেরে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। সখিপুরবাসী এসব ষড়যন্ত্র ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।’

এক দলের লুটপাট থেকে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি মাদক থেকে যায়, যদি লুটপাট অব্যাহত থাকে, দুর্নীতি অব্যাহত থাকে তাহলে ঐ আত্মত্যাগের কোনো মূল্য থাকে না‌। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা ন্যায়বিচার এর কথা বলেছি। কিন্তু পাঁচ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের বিচার করেন, কিন্তু নিরীহ মানুষদের হয়রানি করতে দেয়া হবে না। চাঁদাবাজি, লুটপাট করতে দেয়া হবে না।’

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সখিপুর পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলী বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category