• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা।

৪ জুলাই (শনিবার) বিকেলে দক্ষিণ তেমুহনী থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে (আফনান চত্বর) এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলের শুরুতে সমাবেশে রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন নুর নবী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ্ নিশান।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

সমাপনী বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম সুবিধাভোগী বর্তমান সরকার জুলাই শহিদদের রক্তের সাথে বেইমানি করেছে। জুলাই শহিদের রক্ত মাড়িয়ে তারা ক্ষমতায় গিয়েছে। জুলাই শহিদের রক্ত মাড়িয়ে বেগম খালেদা জিয়া জেলখানা থেকে বের হয়েছেন।’

লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই, এইদেশে জামায়াতে ইসলামী এখন প্রধান বিরোধী দল। এদেশের মানুষের আশা- আঙ্কাখা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ভূমিকা হয়েছে। জামায়াতে ইসলামীর উপর জনগণের অধিকার রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাই আমি স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের মুহতারাম আমীরে জামায়াত রেসকোর্স ময়দানে বলেছিলেন- আর একটি মুক্তিযুদ্ধ হবে, সেটি হবে দুর্নীতি দমন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category