• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

জুলাই সনদ নিয়ে সরকার জাতির সঙ্গে বেইমানি করেছে

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৮৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সরকার গোটা জাতির সঙ্গে বেইমানি করেছে। একই সঙ্গে তারা নিজেদের অবস্থানের সঙ্গেও বেইমানি করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা এবং আহত ও শহীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমীন ভূঁইয়া বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় গিয়েই তারা গণভোটকে অস্বীকার করেছে। সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে তারা গোটা জাতির সঙ্গে এবং নিজেদের সঙ্গেও বেইমানি করেছে।”

তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থানের ফলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন এবং তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। অথচ সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করা হয়েছে। যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

এ সময় তিনি সরকারকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা ফারুক হোসেন নূর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category