• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৯১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে এক বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক এক যুবদল নেতার বিরুদ্ধে। এ অভিযোগে বুধবার (১ জুলাই) সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ।

এদিন দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ অভিযোগ করেন, তিনি ৫৮ শতাংশ জমি কিনে পরে বিক্রি করেছেন। এ জমি বিক্রিকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরের নেতৃত্বে একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি বলেন, এলাকায় জমি বেচাকেনা হলেই ওই চক্র সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে জমির দখল নিতে বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে হামলা-মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়।

সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজের অংশীদার মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে তারাও জমি কিনেছেন। জমির মালিকানা নিয়ে শাহজাহান কবিরাজের সঙ্গে বিরোধ রয়েছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, বিষয়টি মূলত জমি-সংক্রান্ত বিরোধ। চাঁদা দাবির অভিযোগের সত্যতা তিনি পাননি। এ নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসার কথা থাকলেও তা এখনও হয়নি।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মমিনুল হক বলেন, জাকির হোসেন শাহজাহান কবিরাজের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিষয়টি জমি-সংক্রান্ত। তবে চাঁদা দাবির অভিযোগে শাহজাহান কবিরাজের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category