• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি / ১৭৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত  মনির হোসেন উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের মো. ইসরাইল খন্দকারের ছেলে।

এর আগে সোমবার (২৯ জুন) রাতে নরসিংদীর বেলাবো বাজার শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন একাধিক মামলার আসামি। তার নামে বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে বেলাবো থানা পুলিশ।

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে বেলাবো বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category