• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ 

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্বামী-স্ত্রীর দায়ের করা পাল্টাপাল্টি মামলায় উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমনের সঙ্গে ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়।

অভিযোগ রয়েছে, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন।

অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় বুধবার শুনানিতে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন।

শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য ও মামলার নথি পর্যালোচনা করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, দুই মামলায়ই স্বামী-স্ত্রী জামিনে ছিলেন। আদালত মীমাংসার জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন। কিন্তু সমাধান না হওয়ায় আদালত উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category