• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

মিরপুরে বৃষ্টি, খেলা না হলে ম্যাচের ফল কী হবে

স্পোর্টস ডেস্ক: / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামে টাইগাররা। জয়ের শেষ প্রান্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বেরসিক বৃষ্টির বাধায় আপাতত থমকে গেছে খেলা।

বাংলাদেশের দেয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের ইনিংসের ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯১ রান। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন আরও ৯৪ রান, হাতে আছে মাত্র ১টি উইকেট। ক্রিজে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য এই মুহূর্তে ৯৪ রান তাড়া করা প্রায় অসম্ভব।

আকাশে মেঘের ঘনঘটা আর মাঠের বর্তমান পরিস্থিতির কারণে খেলা পুনরায় শুরু হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। ক্রিকেটীয় নিয়ম এবং ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতির হিসাব অনুযায়ী, বৃষ্টিতে খেলা আর না গড়ালে বাংলাদেশ বড় ব্যবধানে জয়ী হবে। হিসাবমতে, ডিএলএস পদ্ধতিতে এই মুহূর্তে বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে রয়েছে।

অর্থাৎ, ডিএলএস আইন অনুযায়ী বাংলাদেশ এই ম্যাচটি অনায়াসেই নিজেদের করে নেবে। বাংলাদেশ দলের জন্য এটি একটি ঐতিহাসিক জয় হতে যাচ্ছে, কারণ দীর্ঘ দুই দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category