• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

১১ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আইরিশদের বিপক্ষে জিততে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ হেরেছে ১১ রানে। শুরুতে নেমে আয়ারল্যান্ডের মেয়েরা করে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ করেছে ১৩২ রান।

রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জুয়াইরিয়া। ৩৮ বলে ৫০ রানে আউট হন তিনি। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামেন শারমিনের ইনিংস।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা চালান জ্যোতি-স্বর্ণারা। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি আইরিশদের। প্রথম চার ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ব্যাট হাতে ১৯ রান করেন অ্যামি হান্টার। আর রানের দেখায় পাননি আলানা ডালজেল।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। বাকিদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category