• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে গাড়িবহর নিয়ে ময়মনসিংহের পথে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

পরে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোয় বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি।

এছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category