• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী  আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “দেশের আকাশে ইতোমধ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।”সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার (১৭ মে) চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category