• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, ৫ পর্যটক নিহত

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) সকালে ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের সদস্যদের আধা ঘণ্টার বেশি সময় লাগে এবং সকাল ৮টায় তারা উদ্ধারকাজ শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

তৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category