• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সৃষ্টিকোণের মাধ্যমে প্রতিরোধ সম্ভব’।
আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সময়মতো চোখের চিকিৎসা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকাংশে দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশু ও বয়স্কদের চোখের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category