• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীতের আমেজ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের হিলিতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে জনজীবনে অনুভূত হচ্ছে শীতের আমেজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচলও কিছুটা কমেছে।

ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতের অনুভূতি বেশি দেখা গেছে। অনেককে গরম কাপড় পরতে দেখা গেছে।
হিলি বাজার ও বিভিন্ন সড়কে বৃষ্টির কারণে স্বাভাবিকের তুলনায় মানুষের উপস্থিতি কম ছিল। তবে বৃষ্টির মধ্যেও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ ছাতা মাথায় চলাচল করছেন।

স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে ভোর ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবারের বৃষ্টিতে শীতের আমেজ আরও বেড়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category