“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক অনূর্ধ্ব-২০ রামগতি উপজেলা বনাম চন্দ্রগঞ্জ উপজেলা অংশগ্রহণ করে চন্দ্রগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং বালিকা অনূর্ধ্ব-২০ রামগতি উপজেলা বনাম সদর উপজেলা অংশগ্রহণ করে রামগতি উপজেলা চ্যাম্পিয়ন হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সহ সকল থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।