• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

হিলিতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস হিলি চারমাথা’ কর্মসূচি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৫৩ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’ স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে ‘ক্যাশলেস হিলি চারমাথা’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি-এর হিলি উপশাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে নগদ টাকার পরিবর্তে স্মার্ট উপায়ে কিউআর কোড স্ক্যান করে সহজে ও নিরাপত্তাসহ টাকা লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে সীমান্তবর্তী এলাকাটিতে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।

পরে বাংলা কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের প্রচারণায় একটি র‍্যালি বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন। ‘হিলি চারমাথা এলাকায় এই প্রচার চালানো হয়।

পূবালী ব্যাংক হিলি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যাবস্থাপক দীপক চন্দ্র রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চারমাথা মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category