যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয় এবং একই কারণে আজ মঙ্গলবার সকালে কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়ায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ কারণে পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ঘনঘন লোড শেডিং হচ্ছে।
অল্প সময়ের মধ্যে আমরা যান্ত্রিক ত্রুটি সেরে উৎপাদন শুরু করতে পারব বলে প্রধান আবু বকর সিদ্দিক আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, যান্ত্রিক ত্রুটির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। এটি চালু থাকলে ৬৫ থেকে ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।