• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

নীলফামারীতে শুরু হলো বিশ্ব শিশু অধিকার সপ্তাহ

নীলফামারী প্রতিনিধি / ২০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর(সুবর্ণ জয়ন্তী) পূর্তি ও শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভার্চুয়ালী সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনের পর শুরু হয় কর্মসুচির আনুষ্ঠানিকতা।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে শিশুরা পরিবেশন করেন সঙ্গিত ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুজহাত তাসনীম আওন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

শিশু একাডেমি সুত্র জানায়, মঙ্গলবা থেকে শুরু হওয়া শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শেষ হবে আগামী ১২অক্টোবর। চিত্রাংকণ, নৃত্য ও সংগীত প্রতিযোগীতা ছাড়াও আলোচনা সভা রয়েছে কর্মসুচির অংশ হিসেবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিশু একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য মোর্শেদ আযম, মাহমুদা সিদ্দিকা এবং জেলা শিশু একাডেমির অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category