• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার সাদুরিয়া গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয়জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাঁরা সবাই সাদুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ ধানক্ষেত থেকে একটি শিয়াল ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরে শিয়ালটি একে একে কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাঁদের মধ্য থেকেও কয়েকজন আক্রান্ত হন। এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, সোমবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ নয়জন জরুরি বিভাগে আসেন। তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category