• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

তিতুমীর ছাত্রদলের নতুন কমিটি: কার ঝুলিতে কত শিক্ষার্থীবান্ধব উদ্যোগ

তিতুমীর কলেজ প্রতিনিধি / ৩৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেড়েছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জন্য ক্যাম্পাসে ফরম বিতরণ চলছে, যা শেষ হবে আগামী ৬ অক্টোবর। এরই মধ্যে পদপ্রার্থীদের ব্যানার, প্রচার-প্রচারণা এবং শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সামনে আসতে শুরু করেছে। বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কদের মধ্যে কার ঝুলিতে কতটা শিক্ষার্থীকল্যাণমূলক কাজ—এ নিয়েও চলছে আলোচনা।

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করা হয়। পরে ২০২৫ সালের ৩১ জানুয়ারি ৩৯৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১২৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৭০ জনকে সদস্য করা হয়েছিল।

২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল তিতুমীর কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়াকে আনুষ্ঠানিক কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে এর আগের দিন, ২৬ সেপ্টেম্বর, ক্যাম্পাসে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। এর পরদিন কমিটি বিলুপ্ত হওয়ায় বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়। একই সময়ে সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্বে আসতে তৎপর হয়েছেন বিলুপ্ত কমিটির একাধিক সাবেক যুগ্ম আহ্বায়ক। পদপ্রত্যাশীদের মধ্যে কয়েকজনের শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগও এখন আলোচনায় এসেছে।

রিমু হোসেনের পাঠাগার, ক্যান্টিনে ফ্যান

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়াতে ‘শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার’ উদ্বোধনের উদ্যোগ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন। শিক্ষার্থীদের ক্যান্টিন ব্যবহারে স্বস্তি বাড়াতে বাঁশের কেল্লা ক্যান্টিনে ফ্যানের ব্যবস্থাও করেন তিনি।

রিয়াজের উদ্যোগে হলের লিফটে ফ্যান

আবাসিক শিক্ষার্থীদের লিফট ব্যবহারে গরমের অস্বস্তি কমাতে শহীদ মামুন হলের লিফটে ফ্যান বসানোর উদ্যোগ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ।

শহীদ মামুনের পরিবারের পাশে শহিদুল

জুলাই আন্দোলনে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী শহীদ মামুন মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শহিদুল ইসলাম। ঈদ উপলক্ষে শহীদ মামুনের পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার দেওয়ার মাধ্যমে তাঁদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

পরিচ্ছন্নতা ও পানির ব্যবস্থায় জিহাদ

ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সুপেয় পানির ব্যবস্থা নিয়ে বিভিন্ন উদ্যোগের জন্য আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার। তাঁর উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন বিতরণ ও স্থাপন করা হয়। দীর্ঘদিন অযত্নে থাকা একটি বেসিন পরিবর্তন, অন্য বেসিনগুলো পরিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপনের উদ্যোগও নেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়।

নোবেল সূর্যের একাধিক উদ্যোগ

শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমে আলোচনায় থাকা সাবেক যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্যের উদ্যোগে ক্যাম্পাসে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কথা জানা যায়। এছাড়া ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন, ছাত্রীনিবাসের লিফটে ফ্যান বসানো এবং অর্থাভাবে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীকে সহায়তার উদ্যোগ নেন তিনি।

এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, ঈদুল আজহায় ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন এবং সুপেয় পানির সংকট নিরসনে ফিল্টার স্থাপনের উদ্যোগও তাঁর কার্যক্রমের তালিকায় রয়েছে।

পরিচ্ছন্নতায় মোশাররফ রাব্বি

ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগে যুক্ত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ রাব্বি। তাঁর উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রে ময়লা ফেলার জন্য ঝুড়ি দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু সচেতনতা তৈরিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

অসুস্থ শিক্ষার্থীর সহায়তায় রকি

অসুস্থ শিক্ষার্থী সাদিয়া আয়াতের শিক্ষার ব্যয় নির্বাহে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি। তাঁর উদ্যোগে সাদিয়ার জন্য চা বিক্রি করে ফান্ড সংগ্রহের ব্যবস্থা করা হয়। এতে শিক্ষার্থীরাও অংশ নেন।

ইফতার ও পরীক্ষার সামগ্রী নিয়ে হাসান উল্লাহ

রমজান মাসে ঢাকায় অবস্থানরত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ইফতার আয়োজন করেন সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহ মির্জা। এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার সময় হলে থাকা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেন তিনি।

ক্রীড়া সামগ্রী ও পাখির বাসা টিপুর

তিতুমীর কলেজের ক্রীড়া অবকাঠামো ও শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে শারীরিক শিক্ষা কেন্দ্রে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান। পাশাপাশি ক্যাম্পাসে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরিতে পাখির বাসা স্থাপনের উদ্যোগও নেন তিনি।

মাসুদ রানার উদ্দ্যোগে হলের মসজিদে ঘড়ি

শহীদ মামুন হল মসজিদে একটি ডিজিটাল ঘড়ি স্থাপন করেছিলেন। ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা পাটোয়ারী, তার ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করা হয়।

নতুন কমিটি ঘিরে সম্ভাব্য পদপ্রার্থীদের ব্যানার, প্রচার-প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমে সরব হয়ে উঠেছে তিতুমীর কলেজ ক্যাম্পাস। পদপ্রার্থীদের মধ্যে কে কোন পদে আসছেন, তা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তেই নির্ধারিত হবে নতুন নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category