জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর শহরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান শাহীন প্রমুখ।