• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : / ৪৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মন্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের (৭৫) সীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় মিম মন্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপুরি কিলঘুষি মারতে থাকে।

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায় আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category