• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞানচর্চায় মেতেছে ইলেভেন কেয়ারের শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৫৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

খোলা মাঠ। মাথার ওপর শরতের তেজী রোদ। তবুও গোল হয়ে দাঁড়িয়ে প্রায় সাড়ে চার শ শিক্ষার্থী। কেউ দেখছে সহপাঠীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট, কেউ নিজের তৈরি মডেল নিয়ে ব্যস্ত, আবার কেউ সবার সামনে ব্যাখ্যা করছে তার প্রজেক্ট কীভাবে কাজ করে। শিক্ষার্থীদের এমন উৎসাহে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় বিজ্ঞানচর্চার প্রাণবন্ত পরিবেশ।

আজ সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুরের ইলেভেন কেয়ার একাডেমি চত্বরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উৎসব।

বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা ধরনের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এর মধ্যে ছিল বায়ুশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় ময়লা ফেলার বাক্স, বায়ুদূষণ পরিমাপ ও সতর্কীকরণ যন্ত্র, স্মার্ট হোম, সৌরশক্তিচালিত গাড়ি, গাছের মাধ্যমে বায়ু পরিশোধনের মডেল এবং সৌরমণ্ডলের বিভিন্ন মডেল।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল কৌতূহল ও নতুন কিছু আবিষ্কারের উচ্ছ্বাস। নিজেদের তৈরি প্রজেক্ট নিয়ে তারা সহপাঠী ও শিক্ষকদের সামনে এর কার্যকারিতা ও ব্যবহারিক দিক তুলে ধরে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন নাহার পিংকি, নাবিলা বিনতে মাহমুদ ও এসএম মেহেজাবিন মেমী প্রদর্শনীটি পরিচালনা করেন।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী সিয়াম বলেন, ‘সহপাঠীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখে খুব ভালো লেগেছে। বইয়ে পড়া বিষয়গুলো এখানে বাস্তবে দেখে বিজ্ঞান সম্পর্কে আরও আগ্রহ তৈরি হয়েছে।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী তুয়া বলেন, ‘নিজের হাতে প্রজেক্ট তৈরি করে সবার সামনে উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। এতে বিজ্ঞানকে বাস্তবে বোঝা সহজ হয়েছে।’

শিক্ষার্থী রাতুল বলেন, ‘প্রজেক্ট তৈরি করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।’

বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন নাহার পিংকি বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা বাড়াতেই এ আয়োজন।’

প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা তাদের বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগাতে উৎসাহিত করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category