• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

কমলগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতাদের জরিমানা

  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : / ৫১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজারে কমলগঞ্জে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (০৪ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে শমসেনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায়   কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান ও  সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময়   লামবাজারে অবস্থিত ওম ট্রেডার্সকে ৩,০০০/-, স্টেশন রোডে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ২,০০০/- ও সায়েম হার্ডওয়্যারকে ১৫,০০০/- জরিমানা  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান কালে সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় না করা, অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে জানান মোঃ আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category