• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৫৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে মো. সোহাগ আলী (৩০) এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. সারোয়ার (২২)।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category