• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

দীর্ঘদিন পর চালু হলো আরনু জুটমিল, শ্রমিকদের মুখে হাসি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৩০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Oplus_131072

দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় অবস্থিত আরনু জুটমিলের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এতে শত শত শ্রমিক ও তাদের পরিবারের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলটির কার্যক্রম পুনরায় শুরু করা হয়। এ সময় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী ও পৌর বিএনপির সভাপতি মো. মোতালেব হোসেন মিঠু খান। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, জুটমিল কর্তৃপক্ষ ও শত শত শ্রমিক উপস্থিত ছিলেন।

মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ জানান, পারিবারিক মালিকানা বিরোধ, আদালতের মামলা এবং মিলের যন্ত্রাংশ ও পণ্য চুরির ঘটনায় দীর্ঘদিন কার্যক্রম বন্ধ ছিল। একপর্যায়ে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও শত শত শ্রমিকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেন তিনি।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মিলটি চালু হওয়ায় শত শত শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। পাশাপাশি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। শ্রমিকদের বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা নিয়মিত কাজের মাধ্যমে মিলটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category