• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ইবিতে সুপার রেজুলেশন মাইক্রোস্কোপের উপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ইবি প্রতিনিধি : / ৩২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সুপার রেজুলেশন মাইক্রোস্কোপের কার্যপদ্ধতির উপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক , অধ্যাপক ড. ফিরোজ আলম অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম , বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. রেজওয়ানুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিট প্রজেক্ট ম্যানেজার ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

পরবর্তীতে লাইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া রিজিওনের অ্যাপ্লিকেশন ম্যানেজার, ড. মনোজ মান্না থিয়োরিটিক্যাল ক্লাসের মাধ্যমে ট্রেনিং সেশন শুরু করেন। সেখানে তিনি জানান, তিন দিনব্যাপী এই ট্রেনিং সেশনে শিক্ষক ও শিক্ষার্থীরা সুপার রেজুলেশন মাইক্রোস্কোপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রাপ্ত হবেন।

অতিথিরা বলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এখন দ্রুত সম্প্রসারিত হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির রোবাস্ট ডাটা জেনারেট হচ্ছে, এই ডাটার সাথে মার্জ হয়ে বিজ্ঞানকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। মাইক্রোস্কোপি ইনক্রেডিবলি পাওয়ারফুল একটি টুল। মাইক্রোস্কোপিক টুল ব্যবহার করে বর্তমানে ইমেজগুলোকে ট্রান্সলেট করে বায়োলজিক্যাল কমপ্লেক্স প্রবলেম সলভ করা সম্ভব।

সুপার রেজুলেশন মাইক্রোস্কোপ একটি ইউনিক মাইক্রোস্কোপ। এই ধরনের মাইক্রোস্কোপ এটাই প্রথম। এ পর্যন্ত যত ধরনের মাইক্রোস্কোপ এসেছে, তার টপ লেভেলের মাইক্রোস্কোপ এটি। এটা দিয়ে মেডিক্যাল টেকনোলজির স্ট্রেচ করার সামর্থ্যটাকে আরেকটু এক্সপ্যান্ড করা যায়।

এর আগে, গত জুন মাসের ২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এই সুপার রেজুলেশন মাইক্রোস্কোপ (লাইকা নেক্সট জেনারেশন স্টেলারিস) স্থাপন করা হয়। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রোজেক্টের উইন্ডো ৩ (এ) এর অধীনে এই মাইক্রোস্কোপ ক্রয় করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category