• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত: আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ২৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন বাস্তবায়নে দলের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্য না থাকলে দল ক্ষতিগ্রস্ত হবে। তাই স্থানীয় সরকার নির্বাচন দলের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য-দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, দলের অনেক নেতা-কর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। অনেকে নিজেদের অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছেন। মনোনয়নের ক্ষেত্রে দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও ভূমিকা বিবেচনায় রাখা হবে।

তবে কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে দলের সঙ্গে সরাসরি কাজ না করা কোনো ব্যক্তিকেও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানান তিনি। তার ভাষ্য, ওই ব্যক্তির এলাকায় গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে। তবে সবকিছু দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে তারা কাজ করতে চান। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দলের পক্ষে না থাকলে রায়পুরসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারা হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাকিল ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক পৌর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আলমাছ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লা রুবেল, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনা করে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category