• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ইবিতে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধ : / ৩২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিল্প ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়াতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

এছাড়া বিভিন্ন প্রতিনিধিবৃন্দের মধ্যে ছিলেন, রাজবাড়ি জুট মিলস লিমিটেড, বেনকিউ ইন্ডাস্ট্রি, টেকনোডেরা ইন্ডাস্ট্রি, জিল্লুর এন্ড অ্যাসোসিয়েটস, ডিবিসি নিউজ, টিপি-লিংক বাংলাদেশ, গ্রামীণফোন, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নেসলে বাংলাদেশ পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ পিএলসি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, প্রাণ গ্রুপ, টেলিটক, আকিজ রিসোর্স, আবুল খায়ের গ্রুপ, শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি, ম্যাটাডর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, এনসিঙ্গা ইন্ডাস্ট্রি, এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এটি কেবল আনুষ্ঠানিক সমঝোতা বা প্রচারধর্মী কোনো কর্মসূচি নয়; বরং বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা বৃদ্ধির এক দীর্ঘমেয়াদি রোডম্যাপ। শিক্ষার্থীদের একাডেমিক পাঠদানের পাশাপাশি দক্ষ, নৈতিক ও বাস্তবমুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম মূল লক্ষ্য। দেশীয় ও আন্তর্জাতিক শিল্পখাতের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে শিক্ষা, কারিকুলাম ও গবেষণায় যুগোপযোগী পরিবর্তন আনতেই এই উদ্যোগ।

এই অংশীদারত্বের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব কর্মপরিবেশ প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক জ্ঞান কীভাবে শিল্পক্ষেত্রের জটিল সমস্যা মেটাতে প্রয়োগ করতে হয়, সে বিষয়ে ধারণা মিলবে। এর মাধ্যমে ইন্টার্নশিপ, শিল্পভিত্তিক প্রশিক্ষণ (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং), যৌথ প্রজেক্ট ও সরাসরি কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে।

সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে কেবল সনদ বিতরণের কেন্দ্র বানালে চলবে না। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, গবেষণার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে, যেন তারা কর্মসংস্থান খোঁজার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি (উদ্যোক্তা) করতে পারে। এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্রাজুয়েটরা চাকরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত হবেন, যা রূপান্তর ঘটাবে জাতীয় অর্থনীতি, প্রযুক্তি ও শিল্প খাতে।

প্রধান অতিথি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের যুবসমাজ বর্তমানে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। দেশের বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। জনমিতিক লভ্যাংশের এই সময়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা জরুরি। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করতে হবে। একই সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category