• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিমানবন্দরে বিশৃঙ্খলায় মেজর আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড

ইউনাইটেড ডেস্ক / ৩৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগের মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৩ অক্টোবর (শনিবার) দুপুরে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর। এদিন আখতারুজ্জামানকে আদালতে তোলা হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। এ নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শুনানি হয়। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এমনকি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category