গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
২ অক্টোবর (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে তিন জন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। যেখানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৬২৩।