ময়মনসিংহ নগরীতে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাতজন নিহত হয়েছে। ২ অক্টোবর (শুক্রবার) বেলা সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন “দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।”