• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

স্বাস্থ্য ডেস্ক / ৫৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।

৩০ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৪।

এ নিয়ে চলতি বছরে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category