• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: চারজনকে শোকজ

ইউনাইটেড ডেস্ক / ৬৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাগুরার এক আবাসিক গ্রাহকের ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে। দেশজুড়ে ঘটনাটি ব্যপক সমালচিত হওয়ায় সংশ্লিষ্ট জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কম্পিউটার ডেটা এন্ট্রির মারাত্মক ভুলের কারণে এমন ভৌতিক বিল তৈরি হয়েছিল বলে নিশ্চিত করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।

শোকজপ্রাপ্তরা হলেন আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম মেসেঞ্জার তোরাব আলী। তাঁদের সবাইকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়েছিল, যেখানে ২৩৫ ইউনিটের বিপরীতে ৫০৬ কোটি টাকার বেশি পরিশোধযোগ্য দেখানো হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রাহক আলেয়া খাতুন বিলটি সংশোধনের জন্য শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসে আনুষ্ঠানিক অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলাম জানান, সম্প্রতি ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়েছিল এবং বিল তৈরির সময় অসাবধানতাবশত ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বরটি টাইপ করায় এ অস্বাভাবিক বিলটি তৈরি হয়। পরবর্তীতে বিলটি যাচাই-বাছাই শেষে দ্রুত সংশোধন করে প্রকৃত পাওনা ১ হাজার ৯৩৮ টাকা নির্ধারণ করা হলে গ্রাহক তা ব্যাংকে জমা দেন। তবে সাধারণ গ্রাহকদের বিল তৈরিতে এমন দায়িত্বহীন ভুলের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category