• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

মেঘনায় ধরা পড়লো ২৮ কেজির পাঙ্গাশ: নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৪৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের পাঙ্গাশটি দেখতে মাছঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরহাট মাছঘাটের খলিল মিয়ার মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার ৩৪ হাজার ৫০ টাকায় পাঙ্গাশটি কিনে নেন। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।

‎স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলে ওমর ফারুক মাঝির জালে মেঘনা নদীতে অন্যান্য মাছের সঙ্গে বিশাল আকৃতির পাঙ্গাশটি ধরা পড়ে। পরে মাছটি মাতাব্বরহাট মাছঘাটে এনে নিলামে তোলা হয়।

মাছটির ক্রেতা মো. কাউসার বলেন, বর্তমানে বাজারে নদীর পাঙ্গাশের চাহিদা রয়েছে। মাছটি বড় হওয়ায় ভালো দামে বিক্রি হওয়ার প্রত্যাশায় এটি কিনেছি। চাঁদপুরে মাছটি বিক্রির জন্য পাঠানো হবে। তিনি জানান, প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এতে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হতে পারে।

‎স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, মেঘনা নদীতে মাঝেমধ্যে বড় আকারের পাঙ্গাশ ধরা পড়লেও ২৮ কেজি ওজনের এমন মাছ দেখতে মাছঘাটে মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category