• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণে ভাঙলো বাড়ির দেয়াল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
শতাধিক ককটেল বিস্ফোরণে ভাঙ্গা বাড়ির দেয়াল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর নয়রোসিয়া গ্রামে একটি বাড়িতে প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির দেয়াল ভেঙে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত্রি ৮ টা সময় শব্দে ধারাবাহিকভাবে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহরপুর নয়রোসিয়া গ্রামের ইউনূস মোহাম্মদের ছেলে ইয়াহিয়ার বাড়িতে এসব ককটেল মজুদ করে রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুদ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category