• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৪৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৪৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ৫ ঘণ্টায় জেলার ছয়টি থানা এলাকা থেকে ২৪৪ জনকে আটক করা হয়।

এদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন।

পুলিশ সুত্রে জানা যায়, যে সব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, ওইসব স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে লক্ষ্মীপুর জেলার ৬টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানা ও ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, উঠতি বয়সী কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category