• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

হাম উপসর্গে আরোও ৯শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৪৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন।

২৭ সেপ্টেম্বর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, চট্টগ্রামে দুইজন ও সিলেটে দুইজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category