• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

দিনাজপুর (হিলি) প্রতিনিধি / ৪১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা ঐতিহাসিক বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, সীতাকোট বিহার দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটিকে যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে প্রত্ন-পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category