• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

মধু পূর্ণিমা উৎসবে মেতেছে বান্দরবান

বান্দরবান প্রতিনিধি / ৬৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা পালন করেছেন বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটিকে কেন্দ্র করে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে নর-নারীরা সমাবেত হন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উপলক্ষে বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন।

পরে পঞ্চশীল, অষ্টশীলসহ দায়ক-দায়িকাদের মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন বিহারাধ্যক্ষরা। দায়ক-দায়িকারা প্রার্থনায় অংশ নিয়ে বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category