• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। আজ সকালে জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category