• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৪ মোবাইলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের একটি সেতুর কাছে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category