• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

প্রেমের টানে চীন থেকে হিলিতে এসে তরুণীকে বিয়ে করেন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৭৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রেম যে জাতি, ধর্ম, বর্ণ কিংবা দেশের সীমানা মানে না, তারই যেন এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায়। বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন পংফং (৩৭) নামে এক চীনা নাগরিক। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন এই দম্পতি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবদম্পতি হিলির মাঠপাড়া এলাকায় রাইসার বাড়িতে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এরপর চীনা এই যুবককে একনজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করেন। বিয়ের পর বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে হিলিতে শ্বশুরবাড়িতে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category