• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসা, মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার মোট সাতটি কেন্দ্রে চতুর্থ থেকে নবম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ নেন।

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, চেয়ারম্যান আবদুল আউয়াল হামদু, ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন ফয়সাল, সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও কেন্দ্র সচিব জুনায়েদ হোসেন খান।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে আসা সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, ‘আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আমি চাই এ কার্যক্রম আরও পরিচালিত হোক সুন্দরভাবে।’

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, ‘এ পরীক্ষাটা খুব ভালো ছিল। পরীক্ষাটা বার্ষিক পরীক্ষায় কাজে লাগবে। এবং বিভিন্ন নির্বাচনী পরীক্ষা, অর্ধ বার্ষিক ও সাময়িক পরীক্ষায়ও কাজে লাগবে।’

লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলেন, ‘এ পরীক্ষায় অংশগ্রহণ করে আমি খুব স্যাটিসফাইড। পরীক্ষা দিতে আমাদের কোনো সমস্যা হয় নাই কারণ হল গার্ড খুব ভালো ছিল। আমরা আশাবাদী ভবিষ্যতেও দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমাদের জন্য বৃত্তির আয়োজন করবে।’

প্রশ্নের মান নিয়ে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী বলেন, ‘প্রশ্ন অনেক ইজিও হয়ছে, আবার একটু হার্ডও হয়ছে। যা আমাদের জন্য দেওয়া একটু কষ্ট হলেও আমরা অনেকেই ভালোভাবে দিতে পারছি৷’

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র ইলহান মাহমুদ ইভান বলেন, ‘পরীক্ষাটা আমার জন্য অনেক প্রয়োজনীয় ছিল। আমার আম্মু এ পরীক্ষার জন্য আমাকে অনেক সাহায্য করেছে। পরীক্ষাটা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট ছিল, আমি তাও আনসার দেওয়ার চেষ্টা করেছি।’

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে আসা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে গতবছরও পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছিল। এ বছরও আশা করি বৃত্তি পাবে। আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি কার্যক্রম একটু ঘুরে দেখলাম- তারা (কতৃপক্ষ) সুন্দর পরিবেশে নিয়ম শৃঙ্খলার সাথে পরীক্ষা নিচ্ছে। যার কারণে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে নিয়ে এসেছে।’

কেন্দ্র পরিদর্শন শেষে ফাউন্ডেশনের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ছাত্রদের মেধা বিকাশের জন্য এ আয়োজনটা খুবই প্রয়োজন। পরিদর্শন শেষে আমি যা দেখলাম- পরীক্ষার হল, ছাত্র-ছাত্রীদের বসার ব্যবস্থা সবকিছু সুন্দর ও সুশৃঙ্খলভাবে করেছে সেজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল আউয়াল হামদু বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো- মেধাকে বিকশিত করে আগামীর এ প্রজন্মকে নেতৃত্বের জন্য তৈরী করা। বৈশ্বিক এ প্রতিযোগিতামূলক মার্কেটে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে তার মেধাকে বিকশিত করা। পাশাপাশি নতুন একটি প্রজন্ম তৈরী করা, যে প্রজন্ম মেধাভিত্তিক হবে, যে প্রজন্ম আগামী নেতৃত্ব দিবে মেধার ভিত্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category