• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে

কবিগুরুর জন্মবার্ষিকীতে আসছে কামাল আহমেদের ৩৫তম অ্যালবাম ‘সুদূর নীহারিকা’

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য আসছে বিশেষ উপহার। আগামী ৮ মে ২০২৬ (২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী কামাল আহমেদের ৩৫তম অডিও অ্যালবাম ‘সুদূর নীহারিকা’।

এই অ্যালবামটি একই দিনে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে প্রকাশ করা হবে। পাশাপাশি অডিও সিডি আকারেও এর হার্ডকপি বাজারে আনা হয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন অ্যাপল মিউজিক, স্পটিফাই, আমাজন, বুমপ্লে, জিওসাভন ও ভিজারসহ আরও নানা মাধ্যমে অ্যালবামটি শোনা ও ডাউনলোড করা যাবে। ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে “গান বাক্স”।

‘সুদূর নীহারিকা’ অ্যালবামটি সাজানো হয়েছে কবিগুরুর ৮টি জনপ্রিয় গান দিয়ে। গানগুলো হলো—
তুমি কি কেবলই ছবি, যে রাতে মোর দুয়ারগুলি, বসে আছি হে, পথে চলে যেতে যেতে, আমার মুক্তি আলোয় আলোয়, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় এবং ঘাম ছাড়া ঐ রাঙা মাটির পথ।

শিল্পী কামাল আহমেদ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ সংগীতচর্চায় নিজেকে নিবেদিত রেখেছেন। গানের প্রতি গভীর ভালোবাসা থেকেই একে একে তার ৩৫টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে— ‘সাদা মেঘের ভেলা’, ‘নানা রঙের দিনগুলি’, ‘পথ চাওয়াতেই আনন্দ’, ‘গোধূলি’, ‘কান পেতে রই’, ‘বালুকা বেলায়’, ‘প্রথম প্রেম’, ‘তোমার অসীমে’, ‘বিশ্বভরা প্রাণ’, ‘লিপি’, ‘স্বর্ণালী গোধূলি’, ‘বনলতা সেন’সহ আরও অনেক।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১১টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— সার্ক কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড (২০১০), অদ্বৈত মল্লবর্মণ অ্যাওয়ার্ড (ভারত, ২০১৭), ফোবানা অ্যাওয়ার্ড (কানাডা, ২০১৭), রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮) এবং দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড (২০২৩)।

সংগীতই তার প্রাণ—এই বিশ্বাস নিয়ে পথ চলছেন কামাল আহমেদ। তার কণ্ঠে পরিবেশিত গানের সৌরভ ছড়িয়ে পড়ুক শ্রোতাদের হৃদয়ে—এমন প্রত্যাশাই করছেন সংগীতপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category