• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক

যশোর প্রতিনিধি: / ১৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারীসহ এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশিয় অস্ত্র।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। পুলিশ জানায়, মসজিদ কমিটির নেতৃত্ব ও দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

আটককৃত আসামিরা হলেন; যশোর বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্ল্যা ছেলে রাব্বি হোসেন, মারুক হোসেন ও সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে আসিফ হোসেন।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু এবং ১টি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘গত ১৩ জুলাই বাঘারপাড়া থানাধীন খাজুরা এলাকায় ২ নং বন্দবিলা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে যশোর খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে।

গতকাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. রাব্বি হোসেন (২০), ৪ নম্বর আসামি ও মূল পরিকল্পনাকারী মো. আসিফ হোসেন (২০) এবং পরবর্তীতে ২ নম্বর আসামি মো. মারুফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় এক মসজিদের কমিটি গঠন ও সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় অভিযুক্ত আসিফ হোসেন আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category