• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ১৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ ছিল। এতে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার পাশাপাশি আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দেয়।

ব্যবসায়িক সমস্যা সমাধানে গত ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।

এর ফলে আজ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার ও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটায় বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category