• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সাভারে বন্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ইউনাইটেড ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি চারতলা আবাসিক ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, এটি সুপরিকাল্পত হত্যাাকাণ্ড হতে পারে।

৫ সেপ্টেম্বর মধ্যরাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার হয়। নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, গত মাসের ৯ তারিখে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন তারা। তাদের ঘরের দরজা-জানালা সচরাচর বন্ধই থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে পচাগলা মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একই সাথে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।ঘটনার রহস্য উদঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিত করা ও জড়িতদের শনাক্তকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। আলামত পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। উদ্ধারকৃত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category