• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে ৭০ বছরের বৃদ্ধ নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৩১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে শহিদুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী রেলস্টেশনের উত্তরে স্বজনপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল হক নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।

এলাকাবাসীরা জানায়, শহিদুল হক রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। এই ট্রেনে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে। লোকমুখে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন গিয়ে পরিচয় শনাক্ত করেন। শহিদুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category