• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

সরকার ধর্মীয় ভেদাভেদ চায়না: সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ৯০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই ধর্মীয় ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা মেনে নেবে না।

শুক্রবার সকালে দিনাজপুরের বিরামপুর পূজা উদযাপন কমিটির উদ্যোগে বারোয়ারী মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। কোনো অবস্থাতেই ধর্মীয় ভেদাভেদ অথবা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা মেনে নেবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকব এবং বাংলাদেশের কল্যাণে সবাই একসাথে কাজ করব।

এসময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংক:ডা.এজেডএম জাহিদ হোসেন,সমাজকল্যানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category