• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

হিলি বন্দরে টানা কার্যক্রম বন্ধ ৫ দিন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি / ১১৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দু’দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন।

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category